Dhaka 8:57 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের তিনটি আসনেই ‘না’ ভোট জয়ী

  • Reporter Name
  • Update Time : 06:37:59 pm, Friday, 13 February 2026
  • 15 Time View

গোপালগঞ্জ সংবাদদাতা:

আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটে ‘না’ ভোটই প্রাধান্য পেয়েছে। জেলার তিনটি আসন মিলিয়ে মোট ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার গণভোটে অংশ নেন। এর মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ‘না’ ভোট দেন এবং ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ‘হ্যাঁ’ ভোট দেন। ফলে সামগ্রিকভাবে জেলায় ‘না’ ভোট জয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল সিটে দেখা যায়, গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ ) আসনে গণভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪টি। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৯৮ জন ভোটার। আর ‘হ্যা’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।

গোপালগঞ্জে-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৭ হাজার ২৯০ জন। আর ‘হ্যা’ ভোট দিয়েছেন ৩৪ হাজার ৩০২ জন।

গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১ লাখ ২৬ হাজার ৮৬৬ জন গণভোট দিয়েছেন। ‘না’ এর বাক্সে পড়েছে ৯৩ হাজার ৩৬৮ ভোট। ‘হ্যা’ বাক্সে পড়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের তিনটি আসনেই ‘না’ ভোট জয়ী

Update Time : 06:37:59 pm, Friday, 13 February 2026