Dhaka 2:52 am, Thursday, 19 February 2026
[gtranslate]

আলু চাষে ব্যস্ত লৌহজং উপজেলার কৃষকরা

  • Reporter Name
  • Update Time : 02:22:53 pm, Wednesday, 28 January 2026
  • 46 Time View

মুন্সীগঞ্জ সংবাদদাতা:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শীতকালীন মৌসুমের অন্যতম প্রধান ফসল আলু চাষকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজে ঘেরা আলু ক্ষেত চোখে পড়ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেচ, আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগসহ নানাবিধ পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক ও কৃষিশ্রমিকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আলু চাষের শুরুতেই বীজ, সার ও শ্রমিকের পেছনে তুলনামূলক বেশি খরচ করতে হচ্ছে। তবুও ভালো ফলনের আশায় তারা নিয়মিত ক্ষেতের পরিচর্যা করছেন। অনেক কৃষক পরিবারের সদস্যদের নিয়ে মাঠে কাজ করছেন, পাশাপাশি নারী শ্রমিকদেরও আলু ক্ষেতের বিভিন্ন কাজে অংশ নিতে দেখা যাচ্ছে।

উপজেলার কলমা, বৌলতলী বেজগাঁও, খিদিরপাড়া, গাওদিয়া, মেদিনীমন্ডল ও কুমারভোগসহ বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী আলু ক্ষেতে সেচ দেওয়া হচ্ছে। কৃষকদের ভাষ্য, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

লৌহজং উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উপজেলায় আলু চাষ সম্পন্ন হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত বীজ ব্যবহার, সঠিক সময়ে সার প্রয়োগ এবং রোগবালাই দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষকরা জানান, উৎপাদন খরচ বেশি হলেও যদি বাজারে ন্যায্য মূল্য পাওয়া যায়, তাহলে এ বছর আলু চাষ লাভজনক হবে। এখন পর্যন্ত রোগবালাই কম থাকায় তারা আশাবাদী। আগামী কয়েক সপ্তাহ পর গাছ আরও বড় হলে ফলনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে জানান সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলু চাষে ব্যস্ত লৌহজং উপজেলার কৃষকরা

Update Time : 02:22:53 pm, Wednesday, 28 January 2026