Dhaka 7:29 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

এমপি পদে শপথ নিলেন মাওলানা অলিউল্লাহ

  • Reporter Name
  • Update Time : 07:46:39 pm, Tuesday, 17 February 2026
  • 4 Time View

বরগুনা সংবাদদাতা:

বরগুনা-০১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি শপথ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। শপথ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে একযোগে শপথ পাঠ করতে দেখা যায় তাকে। দলীয় সূত্র জানায়, বরগুনা-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন, চাঁদাবাজ-দুর্নীতি ও মাদকমুক্ত বরগুনা গড়া এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে তার সংসদীয় কার্যক্রম শুরু হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এমপি পদে শপথ নিলেন মাওলানা অলিউল্লাহ

Update Time : 07:46:39 pm, Tuesday, 17 February 2026