নিউজ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট সমঝোতা নিয়ে নতুন বার্তা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা জানানো হয়েছে।
দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, ‘সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয় নাই, বহুমাত্রিক আলোচনা এখনো চলছে।’
‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের একবক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসে নাই। নেতৃবৃন্দ বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।’
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিভাবেই জাতিকে অবহিত করবেন। এই বিষয়ে সন্মানিত সাংবাদিক বন্ধুদের দায়িত্বশীল ভূমিকা কামনা করছি।’
বাংলদেশের সকল নতুন চাকরির খবর জানুন-
- ৮ম শ্রেণী পাশে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি | 8 Pass Job Circular
- এসএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি | SSC Pass Job Circular
- এইচএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি | HSC Pass Job Circular
- বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি Air Force Job Circular
- প্রথম আলো চাকরির খবর সাপ্তাহিক চাকরি বাকরি পত্রিকা
Reporter Name 



















