Dhaka 7:28 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

নির্মাতার তিন বছরের প্রেমের পরিণয় ঘটলো ভালোবাসা দিবসে

  • Reporter Name
  • Update Time : 07:07:21 pm, Saturday, 14 February 2026
  • 7 Time View

নিউজ ডেস্ক:

বছরের ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়। ‘ভ্যালেন্টাইন ডে’ বিয়ের জন্য এই দিনটিকেই বেছে নিলেন নাট্যনির্মাতা দীপু হাজরা। তিন বছরের প্রেম, অবশেষে প্রেমিকাকে বিয়ে করেছেন এই নির্মাতা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে ছোট পরিসরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

তিন বছর আগে ফেসবুকে পরিচয় দুজনার। ক্রমান্বয় সেই আলাপ গড়ায় বন্ধুত্বে, সেখান থেকে প্রেম। সময়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হলে দুজন সিদ্ধান্ত নেন, ভালোবাসা দিবসে বিয়ে করবেন। পরিকল্পনা অনুযায়ী আজ দুপুরে সেরে ফেলেন শুভ কাজটি।

সাথী আক্তারের সাথে সম্পর্কে দীপু হাজরা বলেন, ‘আমাদের বোঝাপড়া খুব ভালো, সাথী ভীষণ কেয়ারিং। স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে, তাহলে সম্পর্ক বেশিদূর এগোয় না। আমার বিশ্বাস আমরা পরস্পরকে ছাড় দিতে পারবো।’

বিশেষ দিন হওয়া সত্ত্বেও বড় আয়োজন করতে না পারায় খানিকটা আক্ষেপ করেছেন নির্মাতা দিপু হাজরা। তিনি বলেন, সময় ও পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে করতে হয়েছে। ভবিষ্যতে সময় সুযোগ বুঝে বড় অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে তাদের।

দীপু হাজরার নাটকগুলোর মধ্যে ‘মেন্টাল ফেমিলি’, ‘ভাগের মা’, ‘মানি ইন প্রব্লেম’ উল্লেখযোগ্য। অসংখ্য নাটকের জনপ্রিয় নির্মাতা দিপু হাজরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নির্মাতার তিন বছরের প্রেমের পরিণয় ঘটলো ভালোবাসা দিবসে

Update Time : 07:07:21 pm, Saturday, 14 February 2026