নোয়াখালী সংবাদদাতা:
আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দলের দাঁড়িপাল্লা মার্কা প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। চৌমুহনীতে নির্বাচন অফিসে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় জামায়াতে ইসলামী ছাড়াও জোটের শরীক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১দলীয় জোটের মনোনীত নোয়াখালী-৩ ( বেগমগঞ্জ ) আসনের দাঁড়িপাল্লা মার্কা প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন
সাংবাদিকদের প্রশ্নের উত্তর ছাড়াও নির্বাচনের বিভিন্ন কর্মকৌশল নিয়ে তিনি ও জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে এসময় ব্রিফিং করেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ ও সুস্থ হওয়ার জন্য জামায়াতে ইসলামী সবসময় একনিষ্ঠভাবে কাজ করেছে।
জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আগামী নির্বাচনকে অর্থবহ ও জনগণের আকাঙ্ক্ষা হিসেবে দেখছেন।
এসময় তিনি সুস্থ নির্বাচন জনগণকে সাথে নিয়ে শেষ করতে বিএনপির আক্রমাত্মক ও হিংসাত্মমূলক কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য আহ্বান জানান।
আসনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি
দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে, নির্বাচনী কমিটির সদস্য সচিব ও জামায়াতের বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল।
বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি সালাউদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন। বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুস শহীদ। এলডিপির বেগমগঞ্জ আহবায়ক বদিউল আলম মোল্লা। এনসিপির বেগমগঞ্জ উপজেলার আহবায়ক নুর আলম মুন্নাসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
Reporter Name 





















