Dhaka 12:03 am, Thursday, 19 February 2026
[gtranslate]

নৌ-শ্রমিকরা হারাচ্ছেন ভোটের অধিকার

  • Reporter Name
  • Update Time : 06:31:35 pm, Monday, 2 February 2026
  • 19 Time View

নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করলেও ভোট দেয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কর্মরত কয়েক হাজার নৌ-শ্রমিক। জানা গেছে, সরকারি ও বেসরকারি বিভিন্ন জাহাজ কোম্পানি থেকে ছুটি না পাওয়ায় প্রায় ১৫ হাজার নৌ-শ্রমিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

নদীতে চলাচলকারী লাইটারেজ জাহাজ, অয়েল ট্যাঙ্কার ও বাল্কহেডসহ বিভিন্ন নৌযানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের দিনেও জাহাজ চলাচলের নির্দেশনা রয়েছে অনেক সংস্থার। অনেক শ্রমিক তাদের নিজ এলাকায় (যেমন- পিরোজপুর, বরিশাল, চাঁদপুর) গিয়ে ভোট দিতে চাইলেও কোম্পানিগুলো থেকে এখন পর্যন্ত ছুটির ঘোষণা দেয়া হয়নি।

নির্বাচন বিশ্লেষকদের মতে, একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের ভোট দেয়ার অধিকার রয়েছে। কিন্তু কর্ণফুলী নদীতে অবস্থানরত এই বিশাল সংখ্যক শ্রমিকের ভোট কেন্দ্রে পৌঁছাতে না পারাটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি নেতিবাচক দিক। শ্রমিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।

শ্রমিকরা বলেন, “আমরা সারা বছর নদীতেই থাকি। ভেবেছিলাম ভোটের দিন বাড়ি গিয়ে পরিবারের সাথে ভোট দেব। কিন্তু মালিকপক্ষ থেকে এখনো ছুটির কোনো ইঙ্গিত নেই। আমাদের প্রায় ১৫ হাজার মানুষের ভোট কি এভাবেই নষ্ট হয়ে যাবে?”

শ্রমিক সংগঠনের নেতারা বলেন, নির্বাচন কমিশনের উচিত এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং নৌ-পরিবহন সেক্টরের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা নিশ্চিত করা। যাতে দেশের অন্য সব নাগরিকের মতো জাহাজ শ্রমিকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ নির্বাচনে অংশ করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নৌ-শ্রমিকরা হারাচ্ছেন ভোটের অধিকার

Update Time : 06:31:35 pm, Monday, 2 February 2026