Dhaka 12:14 am, Thursday, 19 February 2026
[gtranslate]

পুলিশের হামলায় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি হাসপাতালে

  • Reporter Name
  • Update Time : 10:55:47 pm, Friday, 6 February 2026
  • 11 Time View

নিউজ ডেস্ক:

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে রাতের দিকে শাহবাগ যান মহিউদ্দিন রনি। কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু হয়। প্রথম দফায় যমুনা অভিমুখে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাঁধা দেন পুলিশ।

আন্দোলনকারীদের সরিয়ে দিতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় শাহবাগের আজিজ মার্কেটের সামনে আন্দোলনকারীদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান মহিউদ্দিন রনি।

তিনি পুলিশের কাছে আন্দোলনকারীদের ওপর হামলার কারণ জানতে চাইলে একপর্যায়ে ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য মহিউদ্দিন রনির ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার এক সহযোগীকেও বেধড়ক পেটানো হয়। পরে দুজনই আহত হয়ে সড়কে পড়ে যান। ইনকিলাব মঞ্চের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মহিউদ্দিন রনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পুলিশ সদস্য চলে যাওয়ার পর পুনরায় ফিরে এসে তাকে লাঠি দিয়ে খোঁচা মারেন। পাশাপাশি আরেক পুলিশ সদস্যও তাকে মারতে উদ্যত হন। পরে একজন পুলিশ সদস্য হস্তক্ষেপ করে তাকে মারধর থেকে রক্ষা করেন। ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পুলিশের হামলায় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি হাসপাতালে

Update Time : 10:55:47 pm, Friday, 6 February 2026