নিউজ ডেস্ক:
ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল-জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া পৃথক বার্তায় সতর্ক বার্তা সবার উদ্দেশ্যে জানানো হয় “লীগ এক্টিভ হয়েছ। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো”।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির অফিমিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বার্তা জানানো হয়েছে।

এর আগে সংগঠনটি এক পোস্টে লিখে জানান, ‘নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবেনা। নির্বাচন ১২ তারিখেই হবে।’
এর আগে শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় হাদি হত্যার বিচার দাবিতে মিছিলে পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এই সংঘর্ষে জাবেরসহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
Reporter Name 





















