বরগুনা সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে হারিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মাওলানা শাহ্ মোহাম্মদ অলি উল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।
বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এবং বরগুনার কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ৪ হাজার ১৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷
তিনি পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-০১ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১৯ হজার ৪৫৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে
Reporter Name 





















