Dhaka 7:28 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

বামনায় নির্বাচনী সভায় বিএনপি নেতার প্রকাশ্যে হুমকি

  • Reporter Name
  • Update Time : 05:59:25 pm, Monday, 2 February 2026
  • 50 Time View

বরগুনা সংবাদদাতা:

বরগুনার বামনা উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী নূরুল ইসলাম মনির পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিদিন বিভিন্ন স্থানে জনসভা ও পথসভা অনুষ্ঠিত হলেও এসব অনিয়মের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত বামনা উপজেলার পশ্চিম সফিপুর এলাকায় আয়োজিত এক সভায় কয়েকজন বক্তা উত্তেজক, ভীতি সঞ্চারক ও হুমকিমূলক বক্তব্য প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বামনা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপির বামনা উপজেলার সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা কঠোর কণ্ঠে বলেন,

“এই পশ্চিম সফিপুর থেকে যদি তিনি (নূরুল ইসলাম মনি) ভোট কম পান, আর এখানে যাদের ছবি তোলা আছে, যারা মহিলা নিয়ে আজকে এই রাস্তায় ভোট চেয়েছেন, সাহেব বাড়িতে মিছিল দিয়েছেন—তাদেরও কিন্তু স্মৃতি ধরা আছে। ১২ তারিখ ভোট যুদ্ধ হবে, ১৩ তারিখ তাদের সঙ্গে দেখা হবে।”

স্থানীয়দের অভিযোগ, উক্ত বক্তব্যের মাধ্যমে ভোটের প্রচারণায় জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণ বিধি, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সংশোধিত ২০২৫)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়াও সভা চলাকালীন সমাবেশে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি ও রুটিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা যায়। সংশ্লিষ্ট ভিডিও ফুটেজে এ দৃশ্য ধরা পড়েছে, যা নির্বাচনী আচরণ বিধির আরেকটি লঙ্ঘন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট সচেতন মহল বলছেন, নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠু রাখতে এসব অভিযোগ জরুরি ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এলাকায় ভয়ভীতি ও উত্তেজনা আরও বাড়তে পারে।

ঘটনার বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বামনায় নির্বাচনী সভায় বিএনপি নেতার প্রকাশ্যে হুমকি

Update Time : 05:59:25 pm, Monday, 2 February 2026