Dhaka 1:41 am, Thursday, 19 February 2026
[gtranslate]

রাসূল (সা.) ৭ বিপদ আসার আগে যে আমল করতে বলেছেন

  • Reporter Name
  • Update Time : 11:09:09 am, Saturday, 31 January 2026
  • 30 Time View

ধর্ম ডেস্ক :

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা সাতটি জিনিস আসার আগে আগে দ্রুত আমলে লিপ্ত হও।

তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্র্যের, যা সবকিছু ভুলিয়ে দেয়? না এমন প্রাচুর্যের, যা অবাধ্য করে তোলে? না এমন রোগব্যাধির, যা অথর্ব করে তোলে? না এমন বার্ধক্যের, যা বুদ্ধি লোপ করে দেয়? না আকস্মিক আগত মৃত্যুর? না দাজ্জালের, সে তো এমন নিকৃষ্টতম অনুপস্থিত, যার আত্মপ্রকাশের অপেক্ষা করা হচ্ছে? না কিয়ামতের, যে কিয়ামত কিনা অত্যন্ত বিভীষিকাময় ও অতি তিক্ত? (তিরমিজি)

এ হাদিছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ উম্মতকে আমলে যত্নবান হয়ে বর্তমান সময়কে কাজে লাগাতে উৎসাহ দিয়েছেন। বর্তমান সময়কে কাজে লাগানোই প্রকৃত বুদ্ধিমানের কাজ। ভবিষ্যতের অপেক্ষায় থাকা চরম নির্বুদ্ধিতা। কেননা বর্তমানে যে সুযোগ আছে, ভবিষ্যতেও তা পাওয়া যাবে এর কোনও নিশ্চয়তা নেই।

ভবিষ্যতে যেকোনো কঠিন বাধা সামনে এসে দাঁড়াতে পারে। অনেক বাধা এমন আছে, যার সম্মুখীন হলে আমল করার কোনো উপায় থাকে না।

এ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেমন সাতটি বাধা উল্লেখ করেছেন। সেগুলো হলো, ১. অতি দারিদ্র্য। ২. অতিরিক্ত ধনসম্পদ। ৩. কঠিন রোগব্যাধি। ৪. অতি বার্ধক্য। ৫. আকস্মিক মৃত্যু। ৬. দাজ্জালের আবির্ভাব।৭. কিয়ামত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

রাসূল (সা.) ৭ বিপদ আসার আগে যে আমল করতে বলেছেন

Update Time : 11:09:09 am, Saturday, 31 January 2026