মুন্সিগঞ্জ সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে মোট ৪৩৪ জন নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৮ জন প্রিজাইডিং অফিসার এবং ৩৭৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৭১৬ জন পোলিং এজেন্টও প্রশিক্ষণে অংশ নেন।
লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নের অধীন ৫৫টি ভোটকেন্দ্রের ৩৫৮টি ভোটকক্ষকে কেন্দ্র করে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা ববি মিতু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম এবং সহকারী নির্বাচন অফিসার মোহাম্মদ জুয়েল।
Reporter Name 





















