Dhaka 9:01 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 04:02:47 pm, Saturday, 7 February 2026
  • 13 Time View

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তর বাড্ডা ও ধলপুর এলাকায় পৃথক পৃথক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল উত্তর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি রাইফেল, সাতটি পিস্তল ও তিনটি রিভলবার উদ্ধার করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় অস্ত্র রাখার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

একই দিনে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে সেনাবাহিনী দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থও জব্দ করা হয়। মাদক ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনা সূত্র আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ ব্যবসায় ব্যবহারের প্রস্তুতি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে আরও একটি অপরাধী চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Update Time : 04:02:47 pm, Saturday, 7 February 2026