Dhaka 7:29 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

সৌদি আরবে রোজা বুধবার শুরু

  • Reporter Name
  • Update Time : 08:05:25 pm, Tuesday, 17 February 2026
  • 2 Time View

নিউজ ডেস্ক:

সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রোজা রাখা শুরু করবে সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশের মুসলমানরা।

আরব নিউজের সূত্রে জানা গেছে, সৌদি আরবের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। এরপর দেশটির সরকার বুধবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত দিয়েছে।

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও বুধবার থেকে রোজা শুরু হবে বলে খালিজ টাইমস লিখেছে।

বাংলাদেশে রোজা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে বুধবার সন্ধ্যায়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ওই সিদ্ধান্ত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাংলাদেশের নতুন ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হবে। সেখানে চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা বুধবার রাতে তারাবির নামাজ পড়ে শেষরাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সৌদি আরবে রোজা বুধবার শুরু

Update Time : 08:05:25 pm, Tuesday, 17 February 2026