Dhaka 10:36 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

১৪ হাজার সাংবাদিকের তথ্য উম্মুক্ত: যা বললেন ইসি

  • Reporter Name
  • Update Time : 08:47:32 pm, Saturday, 31 January 2026
  • 15 Time View

নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেয়ার প্রক্রিয়া অনলাইনে চালু করে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। এতোদিনে ইসি’র দেয়া ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিক নিবন্ধন করে। হঠাৎ করেই ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট উন্মুক্ত হয়ে যায়। এতে সাংবাদিকদের সব তথ্য উন্মুক্ত হয়ে যায়। পরে ওয়েবসাইটটি বন্ধ করে দেয় ইসি।

শনিবার (৩১ জানুয়ারি) ইসি’র জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার করেন।

ইসি জানান, প্রথমবারের মতো অনলাইন পোর্টালে (pr.ecs.gov.bd`) আবেদন প্রক্রিয়া শুরু করলে সাংবাদিকরা নানা জটিলতায় আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে অনলাইন আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়।

রুহুল আমিন মল্লিক বলেন, “যখন পর্যবেক্ষকদের আবেদনের পথটি বন্ধ করা হচ্ছিল তখন কারিগরি সমস্যার কারণে কিছু সময়ের জন্য ড্যাশবোর্ড ও অ্যাডমিন প্যানেল দৃশ্যমান ছিল। তবে সেখানে কোনো তথ্য ডাউনলোডের সুযোগ ছিল না।”

পেশাদার ফার্মের বদলে এআই ব্যবহার করে ওয়েবসাইট তৈরির যে সমালোচনা উঠেছে, সে বিষয়ে ইসি জানান, সাইটটি তাদের নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন। এআই দিয়ে এমন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তৈরির বিষয়টি তিনি নাকচ করে দেন।

তথ্য নিরাপত্তা এবং সাংবাদিকদের আপত্তির মুখে ইসি তার অনলাইন আবেদন প্রক্রিয়া থেকে সরে এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের জন্য আগের মতো ‘ম্যানুয়ালি’ আবেদন যাচাই-বাছাই করে কার্ড বা পাস দেওয়া হবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রায় সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

১৪ হাজার সাংবাদিকের তথ্য উম্মুক্ত: যা বললেন ইসি

Update Time : 08:47:32 pm, Saturday, 31 January 2026