Tuesday, 27 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে
বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
27 October 2026
সর্বশেষবন্দরে ৩ নম্বর সংকেত, ঘূর্ণিঝড় আর্নাব আরও শক্তিশালী

বেসরকারি নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু

নিউজ ডেস্ক:

নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তি করার লক্ষ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আবেদনের পরীক্ষামূলক কার্যক্রম গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন এমপিও প্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আজ বুধবার সকাল ১০টা থেকে আবেদন করতে পারছে।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে জানান উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ।

এদিকে, আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তির আবেদন কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হয়ে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

এর আগে, গত ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা গণবিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) অথবা ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ গিয়ে (Online MPO Application) লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত মানদণ্ড যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে।

বলা হয়েছে, গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো আবেদন সরাসরি (হার্ডকপি), ই-মেইল বা চিঠির মাধ্যমে গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইন লিংকের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে, আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের ক্ষেত্রে সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।

আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন করার সুযোগ থাকবে বলে জানান উপ-সচিব।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *