Monday, 26 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে

somoysanjog.com

বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
26 October 2026
সর্বশেষভারী বৃষ্টিপাত, ভূমিধ্বস ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা

মনোনয়ন প্রত্যাহার করলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মাওলানা মোবারক

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:

​ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মো. মোবারক হোসাইন।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

​প্রার্থিতা প্রত্যাহারের পর সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে মাওলানা মোবারক হোসাইন বলেন, “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি আজ আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। এই সিদ্ধান্তের ফলে অনেক বড় দায়িত্ব ও জবাবদিহিতা থেকে নিজেকে কিছুটা মুক্ত মনে করছি।

​নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রভাবশালী নেতা বলেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলাসহ চন্দুরা ও বুধন্তি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে যে অভূতপূর্ব ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি চিরঋণী।
আমি বিশ্বাস করি, এই ভালোবাসা ছিল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনাদের এই অকৃত্রিম স্নেহ ও সমর্থন আমার জীবনের বড় শক্তি।

​ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আপনাদের ভালোবাসায় আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব। আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি পদ-পদবির ঊর্ধ্বে থেকে আজীবন জনগণের সেবা ও ভালোবাসার মধ্যেই থাকতে চাই।

উল্লেখ্য যে, মাওলানা মোবারক হোসাইন এই আসনের একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। তার নিজস্ব একটি বিশাল ভোটব্যাংক এবং আলেম সমাজের ব্যাপক সমর্থন রয়েছে। শেষ মুহূর্তে তার এই সরে দাঁড়ানোর ফলে সরাইল-আশুগঞ্জের নির্বাচনী সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, তার সমর্থকরা এখন কোন দিকে ঝুঁঁকবেন, তার ওপরই নির্ভর করছে এই আসনের চূড়ান্ত ফলাফল।

​বিবৃতি শেষে তিনি সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্ত থেকে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *