Dhaka 1:37 am, Thursday, 19 February 2026
[gtranslate]

আগৈলঝাড়ায় বড়দিন ও নববর্ষ পুণর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 02:33:33 pm, Thursday, 22 January 2026
  • 66 Time View

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা:

বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীর খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে বড়দিন ও নববর্ষ উপলক্ষে পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা হাসপাতাল মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক দুইবারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের জেলা প্রধান বাবু তপন কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন অঞ্চল প্রধান চার্লস বাংলাদেশ রেভারেন্ড জেমস মনিন্দ্র বৈদ্য।

এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং বড়দিন ও নববর্ষ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও মিলনের আবহ তৈরি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আগৈলঝাড়ায় বড়দিন ও নববর্ষ পুণর্মিলনী অনুষ্ঠিত

Update Time : 02:33:33 pm, Thursday, 22 January 2026