Dhaka 10:42 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : 04:05:28 am, Friday, 30 January 2026
  • 26 Time View

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে মার্কিন নৌবাহিনী সেখানে অতিরিক্ত একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন এক কর্মকর্তা।

নাম গোপন রাখার শর্তে কথা বলা ওই কর্মকর্তা জানান, গত ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ নামের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে। এর ফলে বর্তমানে অঞ্চলটিতে ছয়টি ডেস্ট্রয়ার, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও আরও তিনটি লিটোরাল কমব্যাট শিপ অবস্থান করছে।

সিবিএস নিউজ অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠানোর খবরটি প্রথম প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের এই সামরিক অবস্থান বাড়ানোকে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও অঞ্চলজুড়ে বড় ধরনের সামরিক সমাবেশের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলেছে। অতিরিক্ত নৌ বহর, যুদ্ধবিমান ও সহায়ক সকল সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। কয়েক দশকের মধ্যে ইরানের আশপাশে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে এবং তেহরান থেকে এ নিয়ে কঠোর সতর্কবার্তাও এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

Update Time : 04:05:28 am, Friday, 30 January 2026