Dhaka 1:37 am, Thursday, 19 February 2026
[gtranslate]

পিরোজপুরে স্ত্রীসহ মাদক কারবারি রাসেল আটক

  • Reporter Name
  • Update Time : 06:50:50 am, Friday, 30 January 2026
  • 27 Time View

পিরোজপুর সংবাদদাতা:

পিরোজপুরের নেছারাবাদে যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল হাওলাদার (৩৫), তার স্ত্রী নাসরীন আক্তারকে (৩০) আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোররাতে নেছারাবাদ সেনা ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক রাসেল হাওলাদার ওরফে (সানস্টার রাসেল) স্বরূপকাঠী পৌরসভার জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

জানা গেছে, রাসেল হাওলাদার ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকার পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আনুমানিক রাত ৩টার দিকে তাদের নিজ বাসায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।

অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম প্রকাশ করেছে বলে জানা গেছে।

এ সময় তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ গ্রাম গাঁজা, অপরাধমূলক কাজে ব্যবহৃত ১টি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড, নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণে ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও ১টি মেমোরি কার্ড, মদ ও সিসা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডিং মেশিন, ১টি জঙ্গল নাইফ, মদের বোতল এবং ৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়। আটককৃত দম্পতি ও জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে অপরাধ দমনে সেনাবাহিনীর সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পিরোজপুরে স্ত্রীসহ মাদক কারবারি রাসেল আটক

Update Time : 06:50:50 am, Friday, 30 January 2026