Dhaka 10:42 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: নাহিদ ইসলাম

  • Reporter Name
  • Update Time : 11:20:23 am, Saturday, 31 January 2026
  • 36 Time View

কুমিল্লা সংবাদদাতা :

ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (আহ্বায়ক) নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে ‘জুলাই গণহত্যা’ এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোনো ‘আধিপত্যবাদী শক্তি’ আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। বাইরে থেকে বা কোনো আধিপত্যবাদী শক্তি রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাইলে জনগণই জবাব দেবে।”

তিনি দাবি করেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে বিগত সময়ের আলোচিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে। তার ভাষায়, “ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না।”

সমাবেশে উপস্থিত খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে এক ধরনের অবস্থান নিলেও গোপনে ভিন্ন অবস্থানে প্রচারণা চালাচ্ছে। এ ধরনের “দ্বিমুখী রাজনীতি” জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।

মামুনুল হক আরও বলেন, “১১ দলীয় ঐক্যের পক্ষে সারাদেশে জনসমর্থন তৈরি হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ পুরোনো ধারার রাজনীতি ও পরিবারতন্ত্রে ফিরতে চায় না।”

সমাবেশে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা আসন্ন নির্বাচনকে “গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়” হিসেবে উল্লেখ করে জোট প্রার্থীদের পক্ষে ভোট চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: নাহিদ ইসলাম

Update Time : 11:20:23 am, Saturday, 31 January 2026