Dhaka 10:40 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

লালমনিরহাটে ৩টি চোরাই মোটরসাইকেল সহ চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 04:22:56 pm, Saturday, 7 February 2026
  • 10 Time View

লালমনিরহাট সংবাদদাতা:

লালমনিরহাট আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. তুহিন ইসলাম (৩০), পিতা: মো. খাদেদুল ইসলাম ওরফে খাদেমুল ইসলাম, সাং দোহাজারী, থানা তারাগঞ্জ, জেলা রংপুর। মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা: মো. শাহাদং হোসেন, সাং মুগলীবাড়ী, বুড়িমারী, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। ৩. মো. শিমুল মিয়া (২৮), পিতা: মো. শামছুল হক, সাং ইশ্বরকোল। ৪. মো. হাবিবুর রহমান (২৭), পিতা: মো. জাহাঙ্গীর আলম, সাং লতাবর, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট।

ডিবি পুলিশের একটি আভিযানিক দল প্রথমে হাতীবান্ধার দোয়ানী পুলিশ চেকপোস্ট এলাকা থেকে মো. তুহিন ইসলাম ও মো. সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি লাল কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিলনা।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী চোর চক্রের অন্যান্য সদস্যরা কালীগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে জানতে পেরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ির ভেতর থেকে একটি পুরাতন লাল কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে পুনরায় কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লতাবর গ্রামে অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কালো সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার কোন নাম্বার প্লেট ছিল না।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের এর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লালমনিরহাটে ৩টি চোরাই মোটরসাইকেল সহ চক্রের ৪ সদস্য গ্রেফতার

Update Time : 04:22:56 pm, Saturday, 7 February 2026