Dhaka 8:59 pm, Wednesday, 18 February 2026
[gtranslate]

বরগুনায় ছাত্রলীগ নেতা সবুজ মোল্লা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 07:21:59 pm, Saturday, 14 February 2026
  • 24 Time View

বরগুনা সংবাদদাতা:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরগুনা জেলার সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চৌকস একটি দল বরগুনা সদরের পিটিআই এলাকায় অভিযান চালায়। এসময় বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করা হয়। জানাগেছে, বরগুনা থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সবুজ মোল্লা।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, গ্রেফতারের পর সবুজ মোল্লাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বরগুনায় ছাত্রলীগ নেতা সবুজ মোল্লা গ্রেফতার

Update Time : 07:21:59 pm, Saturday, 14 February 2026