Dhaka 7:13 pm, Tuesday, 21 April 2026
[gtranslate]

খুলনায় যুবদল নেতাকে দুই পায়ের রগ কেটে হত্যা

  • Reporter Name
  • Update Time : 07:06:22 pm, Friday, 27 February 2026
  • 79 Time View

খুলনা সংবাদদাতা:

খুলনায় মুরাদ হোসেন খান (৩৬) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসির) সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আহমেদের ছেলে ও সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি বালুর ব্যবসায়ী ছিলেন।

দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) সূত্র জানায়, নিহত মুরাদের দুই পায়ের হাঁটুর নিচে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। তাছাড়া তার শরীরে মারপিটের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর দৌলতপুরে ব্যবসার কাজ শেষ করে মুরাদ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি সেনহাটির বড়বাড়ি টিটিসির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে তাকে ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার সময় উপর্যুপরি ধারালো ছুরিকাঘাতে হত্যা করে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের (মর্গ) সামনে নিহত মুরাদের স্বজনরা জানান, সেনহাটি গ্রামের বক্সিবাড়ির সাজ্জাদ, সজিব ও তার ভাইয়েরা রোজা থাকা অবস্থায় মুরাদকে প্রথমে বেদম মারধর করে। পরে মুরাদকে তাদের কাছ থেকে ছাড়িয়ে ইজিবাইকে ওঠার পর তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, স্থানীয় কোন্দলের জেরে যুবদল নেতা মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা তাকে হত্যা করেছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে, হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না।

দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম বলেন, নিহত মুরাদ হোসেন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে হত্যাকারীরা ছাত্রদলের কর্মী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খুলনায় যুবদল নেতাকে দুই পায়ের রগ কেটে হত্যা

Update Time : 07:06:22 pm, Friday, 27 February 2026