বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বরগুনার নদীগুলোতে পানি বেড়েছে। গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণে খাকদন নদী বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার মো. মাহাতাব হোসেন জানিয়েছেন, আগের দিনের তুলনায় খাকদন নদীর পানি আরও বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার অনেক বাসিন্দা জলাবদ্ধ হয়ে পড়তে পারেন।
পানি বাড়ায় আশপাশের বাঁধ ভাঙার ঝুঁকিও তৈরি হয়েছে। পানি কমলেও পরে নদীভাঙনের আশঙ্কা থাকবে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।




মন্তব্য লিখুন