Dhaka 11:18 pm, Monday, 2 March 2026
[gtranslate]
News Title :
গাজীপুরে অজ্ঞাত কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন প্রতিমন্ত্রীর উদ্যোগে বগুড়ার মোকামতলায় কলেজের ভিত্তিপ্রস্তর স্হাপন সারাদেশে সহিংসতা ও ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চাকসু’র মানববন্ধন গোবিন্দগঞ্জে ঘর থেকে শিক্ষিকা শামসুন্নাহার রুমার লাশ উদ্ধার বেতন টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: শৈলকুপায় আইনমন্ত্রী প্রতারক ফারজানার বিরুদ্ধে যশোরের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার আসামি গ্রেফতার খুলনায় যুবদল নেতাকে দুই পায়ের রগ কেটে হত্যা পাকিস্তানের সেমির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

গাজীপুরে অজ্ঞাত কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 05:48:17 pm, Saturday, 28 February 2026
  • 6 Time View

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরের শ্রীপুরে এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শিশুপল্লী-গনস্বাস্থ্য আঞ্চলিক সড়কের টেংরা এলাকার রাস্তার পাশথেকে আগুনে পোড়া ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সড়কের পাশে আগুনে পোড়া মরদেহটি পড়ে থাকতে দেখে গ্রাম পুলিশের এক সদস্য থানায় জানায়।

শ্রীপুর থানার এসআই রুহুল কুদুস জানান, সকালে অজ্ঞাত মরদেহ পড়ে আছে এমন খবর জানতে ঘটনাস্থলে এসে আগুণ দিয়ে পুড়ানো মরদেহটি দেখতে পায়। ওই কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর। তার গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বেরিয়ে ছিল। বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি।

গ্রাম পুলিশ সদস্য শরীফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে একজন আমাকে ফোন করে মরদেহ পড়ে থাকার কথা জানায়। পড়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যার পর নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহে আগুন দেওয়া হয়েছে। এতে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় হত্যাকাণ্ডের বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাজীপুরে অজ্ঞাত কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

গাজীপুরে অজ্ঞাত কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

Update Time : 05:48:17 pm, Saturday, 28 February 2026