Dhaka 5:43 pm, Tuesday, 21 April 2026
[gtranslate]

গোবিন্দগঞ্জে ঘর থেকে শিক্ষিকা শামসুন্নাহার রুমার লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 04:44:46 pm, Saturday, 28 February 2026
  • 78 Time View

গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দপুর এলাকায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমাকে (৪৫) তার বসতবাড়ির ঘরের ভেতরে হত্যা করা ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত শিক্ষিকা তালাকপ্রাপ্তা ছিলেন। তার পিতা মোঃ সোলাইমান মাস্টার।

পৌরসভার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে রুমা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতেন বলে স্থানীয়রা গণমাধ্যমকে জানান।

শনিবার (২৮ শে ফেব্রুয়ারী) আনুমানিক দুপুর ২টার দিকে কে বা কারা তার বাড়ির থাকা ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তিতে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

স্থানীরা গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গোবিন্দগঞ্জে ঘর থেকে শিক্ষিকা শামসুন্নাহার রুমার লাশ উদ্ধার

Update Time : 04:44:46 pm, Saturday, 28 February 2026