Dhaka 11:17 pm, Monday, 2 March 2026
[gtranslate]
News Title :
গাজীপুরে অজ্ঞাত কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন প্রতিমন্ত্রীর উদ্যোগে বগুড়ার মোকামতলায় কলেজের ভিত্তিপ্রস্তর স্হাপন সারাদেশে সহিংসতা ও ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চাকসু’র মানববন্ধন গোবিন্দগঞ্জে ঘর থেকে শিক্ষিকা শামসুন্নাহার রুমার লাশ উদ্ধার বেতন টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: শৈলকুপায় আইনমন্ত্রী প্রতারক ফারজানার বিরুদ্ধে যশোরের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার আসামি গ্রেফতার খুলনায় যুবদল নেতাকে দুই পায়ের রগ কেটে হত্যা পাকিস্তানের সেমির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

প্রতিমন্ত্রীর উদ্যোগে বগুড়ার মোকামতলায় কলেজের ভিত্তিপ্রস্তর স্হাপন

  • Reporter Name
  • Update Time : 05:08:00 pm, Saturday, 28 February 2026
  • 6 Time View

বগুড়া সংবাদদাতা:

দীর্ঘদিন ধরে মোকামতলায় ছিল শুধুমাত্র একটি মহিলা কলেজ। ফলে এ অঞ্চলসহ আশপাশের গ্রামের অসংখ্য ছেলেশিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য যেতে হতো বহু দূরে। আর্থিক সীমাবদ্ধতা, যাতায়াতের দুর্ভোগ ও অনিশ্চয়তার কারণে অনেকের শিক্ষাজীবন মাঝপথেই থেমে যেত।

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, একটি পূর্ণাঙ্গ কলেজ, যেখানে স্থানীয় ছেলেমেয়েরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। অবশেষে সেই প্রত্যাশার বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি।

তার আহবানে সাড়া দিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার ও তাঁর ভাই বিশিষ্ট ব্যবসায়ী চয়ন তালুকদার কলেজ প্রতিষ্ঠার জন্য ১০০ শতক জমি দান করেন। সরকারি বরাদ্দে নব-নির্মিত ‘মীর শাহে আলম ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়’ ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি।

কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেলসহহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

এদিকে, প্রতিমন্ত্রীর আগমনের খবরে পুরো এলাকায় আনন্দ ছড়িয়ে পড়ে। নানা শ্রেণী পেশার মানুষ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধন জানানো হয় প্রতিমন্ত্রীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাজীপুরে অজ্ঞাত কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

প্রতিমন্ত্রীর উদ্যোগে বগুড়ার মোকামতলায় কলেজের ভিত্তিপ্রস্তর স্হাপন

Update Time : 05:08:00 pm, Saturday, 28 February 2026