Dhaka 2:17 pm, Friday, 17 April 2026
[gtranslate]

বরগুনায় গৃহবধূকে নির্মমভাবে হত্যা

  • Reporter Name
  • Update Time : 04:54:41 pm, Friday, 6 March 2026
  • 166 Time View

বরগুনা সংবাদদাতা:

বরগুনায় এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের আঘাতে ওই নারীর মুখমণ্ডল সম্পূর্ণ থেঁতলে বিভৎস হয়ে গেছে। হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

শুত্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত গৃহবধূর নাম আলমতাজ (৪৫)। সে স্থানীয় আবুল হোসেনের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। খুনের রহস্য উদঘাটনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন বলেন, ঘটনাস্থলকে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত নারীর মুখমণ্ডল থেঁতলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা লোহার রড বা ধাতব কোনো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করেছে।

তিনি বলেন, তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার পেছনের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বরগুনায় গৃহবধূকে নির্মমভাবে হত্যা

Update Time : 04:54:41 pm, Friday, 6 March 2026