Tuesday, 27 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে
বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
27 October 2026
সর্বশেষবন্দরে ৩ নম্বর সংকেত, ঘূর্ণিঝড় আর্নাব আরও শক্তিশালী

বাফুফের পক্ষ থেকে সাফ নারী ফুটবলারদের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক :

সাফ নারী ফুটবলে ইতিহাস গড়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও মাসুরা পারভীনরা দক্ষিণ এশিয়ার নতুন এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ট্রফি নিয়ে দেশে ফেরার পর বৃহস্পতিবার সন্ধ্যায় খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাফুফে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দল পৌঁছালে বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা মুখে মিষ্টি আর হাতে ফুল দিয়ে খেলোয়াড়দের স্বাগত জানান।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সাবিনাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলে। সেখানে এম্ফি থিয়েটারে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হওয়া দলকে সংবর্ধনা দেওয়া হয়।

দক্ষিণ এশিয়ার প্রথম এই টুর্নামেন্ট নারী ও পুরুষ দুই বিভাগেই অনুষ্ঠিত হয়েছে। ছেলেরা ৭ দলের মধ্যে পঞ্চম হয়ে ফিরেছে। আর মেয়েরা প্রথম আসরের ট্রফি জিতে ইতিহাস গড়েছে।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *