Dhaka 11:19 pm, Monday, 2 March 2026
[gtranslate]
News Title :
গাজীপুরে অজ্ঞাত কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন প্রতিমন্ত্রীর উদ্যোগে বগুড়ার মোকামতলায় কলেজের ভিত্তিপ্রস্তর স্হাপন সারাদেশে সহিংসতা ও ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চাকসু’র মানববন্ধন গোবিন্দগঞ্জে ঘর থেকে শিক্ষিকা শামসুন্নাহার রুমার লাশ উদ্ধার বেতন টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: শৈলকুপায় আইনমন্ত্রী প্রতারক ফারজানার বিরুদ্ধে যশোরের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার আসামি গ্রেফতার খুলনায় যুবদল নেতাকে দুই পায়ের রগ কেটে হত্যা পাকিস্তানের সেমির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

বেতন টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: শৈলকুপায় আইনমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 04:25:13 pm, Saturday, 28 February 2026
  • 3 Time View

ঝিনাইদহ সংবাদদাতা:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, “যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই।” শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকারি কোনো দপ্তরে কাজ করতে গিয়ে কেউ যদি উৎকোচ বা ঘুষ দাবি করে, তাহলে সরাসরি তাকে জানাতে হবে। “আমরা এসব অনিয়ম স্বমূল থেকে উৎপাটন করব,” জোর দিয়ে বলেন তিনি।

মাদক ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “যেকোনো কালোবাজারিকে কঠিন হস্তে দমন করা হবে। এখান থেকে কেউ পার পাবেনা।” এলাকায় মাদক কারবারি বা মাদকসেবীদের বিষয়ে তথ্য থাকলে তাকে এসএমএসের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আগামী ছয় মাসের মধ্যে শৈলকুপা থেকে মাদকের বিষদাঁত ভেঙে ফেলতে চাই।”

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, “দল করতে এসে কোটি কোটি টাকার স্বপ্ন দেখলে তার দল করার দরকার নেই। আমরা এসেছি পরিবর্তন করতে।”

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি শুধু সরকারের মন্ত্রী নই, আমি বাংলাদেশের আপামর জনসাধারণের মন্ত্রী।” তিনি সবার প্রতি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ ও হানাহানি পরিহারের আহ্বান জানান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সরকারি উন্নয়নকাজের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “আমি সরকারি কর্মকর্তাদের বলেছি শৈলকুপায় একশ টাকার কাজ হলে, একশ টাকার কাজই হতে হবে। আপনারা নিজেদের কাজ বুঝে নেবেন।”

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাজীপুরে অজ্ঞাত কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

বেতন টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: শৈলকুপায় আইনমন্ত্রী

Update Time : 04:25:13 pm, Saturday, 28 February 2026