Dhaka 2:35 pm, Thursday, 23 April 2026
[gtranslate]

হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে: মুফতি ফয়জুল করীম

  • Reporter Name
  • Update Time : 05:55:34 pm, Friday, 27 February 2026
  • 68 Time View

বরিশাল সংবাদদাতা:

সারাদেশে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে ‘সাজানো’ ও ‘ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন’ বলে অভিযোগ করেছেন মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে। সারাদেশে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে।” নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে, যার ব্যাংকিং খাতে অভিজ্ঞতা নেই বলে দাবি করেন তিনি। এতে ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে ফয়জুল করীম বলেন, “ব্যাংকের টাকা এ দেশের জনগণের, বিএনপির না।”

বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে: মুফতি ফয়জুল করীম

Update Time : 05:55:34 pm, Friday, 27 February 2026