Dhaka 1:38 am, Thursday, 19 February 2026
[gtranslate]

পাসপোর্ট ও ভিসা জালিয়াতির শীর্ষে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : 03:44:26 pm, Wednesday, 28 January 2026
  • 33 Time View

নিউজ ডেস্ক:

বাংলাদেশে পাসপোর্ট ও ভিসা জালিয়াতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জালিয়াতির কারণে অনেক দেশ বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করছে না এবং বিশ্বব্যাপী এ ক্ষেত্রে বাংলাদেশ একটি নেতিবাচক উদাহরণে পরিণত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমাদের সব কিছুতেই জালিয়াতি ঢুকে গেছে। ভিসা জাল, পাসপোর্ট জাল। এমনকি আমেরিকান ভিসাও জাল করা হচ্ছে—এ নিয়ে পত্রিকায় খবর এসেছে। আমরা দেশটাকে যেন জালিয়াতের কারখানায় পরিণত করেছি।” তিনি আরও বলেন, জালিয়াতির পেছনে যে সৃজনশীলতা ব্যবহৃত হচ্ছে, তা সঠিক পথে কাজে লাগানো হলে দেশ অনেক এগোতে পারত।

বিদেশি অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি জানতে পারেন কেন সে দেশসহ বহু রাষ্ট্র বাংলাদেশিদের প্রবেশাধিকার দিচ্ছে না। ওই মন্ত্রী জানান, তদন্ত করে দেখা গেছে অনেক বাংলাদেশি ভুয়া কাগজপত্র নিয়ে বিদেশে প্রবেশের চেষ্টা করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন নারী ভুয়া চিকিৎসকের সনদ নিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন, যদিও প্রকৃতপক্ষে তিনি গৃহকর্মীর কাজ করতে যাচ্ছিলেন।

প্রযুক্তির গুরুত্ব প্রসঙ্গে ড. ইউনূস অতীতের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে দেশের তরুণ সমাজ তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। তার ভাষায়, “ইন্টারনেট আজ তরুণদের জীবনের অপরিহার্য অংশ। এটি বন্ধ করায় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার ফল হিসেবে একটি শক্তিশালী ক্ষমতাসীন সরকারের পতন ঘটে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পাসপোর্ট ও ভিসা জালিয়াতির শীর্ষে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

Update Time : 03:44:26 pm, Wednesday, 28 January 2026