Monday, 26 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে

somoysanjog.com

বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
26 October 2026
সর্বশেষভারী বৃষ্টিপাত, ভূমিধ্বস ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা

সুনামগঞ্জে মাদকসহ সেনাবাহিনীর হাতে পুলিশ আটক

সুনামগঞ্জ সংবাদদাতা :

সুনামগঞ্জের ধর্মপাশায় ১৯ পিস ইয়াবা ও হেরোইনসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার সঙ্গে থাকা এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মধ্যনগর থানার পুলিশ সদস্য ও শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী (২৯) ও মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার শরিশ্যাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত পুলিশ সদস্য সম্রাট আলী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকারের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ১ পুরিয়া হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার, ২টি হিরোইন মাপার মেশিন, নগদ টাকা, ৪টি মোবাইল ফোন ও ২ টি মোটরসাইকেল জব্দ করা হয় ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *