মুন্সিগঞ্জ সংবাদদাতা:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানসহ চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতারের ফলে র্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
মাদকদ্রব্য নির্মূলে এবং মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে র্যাব-১১ বদ্ধপরিকর। এ লক্ষ্যে র্যাব-১১ নিরলসভাবে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জের দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল স্কাফ ও ৪৭ বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছেন।
এ সময় দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা মজনু সরকারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হাকিমকে(৪৫) গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Reporter Name 






















