Tuesday, 27 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে
বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
27 October 2026
সর্বশেষবন্দরে ৩ নম্বর সংকেত, ঘূর্ণিঝড় আর্নাব আরও শক্তিশালী

ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলায় এনসিপির বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই মাস পরও বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হওয়ায় বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলার ঘটনা একটি ভয়ংকর বার্তা হিসেবে মনে করে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা জানানো হয়।

দলটি হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশের হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল-জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এনসিপি আরও উল্লেখ করে, বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে দলটি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং তাদের পরিবারগুলোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এনসিপি।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *