Monday, 26 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে

somoysanjog.com

বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
26 October 2026
সর্বশেষভারী বৃষ্টিপাত, ভূমিধ্বস ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা

জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক:

জামায়াতের ইসলামি বাংলাদেশ বুধবার (৮ ফেব্রুয়ারি) ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এসময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।

কর্মসূচিতে সকল স্তরের নেতাকর্মী ও নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচারমিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় বুধবার(১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় উপস্থিত থাকবেন অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *