Tuesday, 27 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে
বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
27 October 2026
সর্বশেষবন্দরে ৩ নম্বর সংকেত, ঘূর্ণিঝড় আর্নাব আরও শক্তিশালী

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

নিউজ ডেস্ক :

শেরপুর-৩ আসনে ইশতেহার পাঠের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। এখানকার জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান বাদল এই তথ্য দিয়েছেন।

এ ঘটনায় অর্ধশতাধিক জামায়াত সমর্থক আহত হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ রাত ৯টার দিকে রেজাউল করিম শাহাদাত বরণ করেন।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *