Dhaka 12:24 am, Thursday, 19 February 2026
[gtranslate]

‘বিএনপিতে রাজাকার, পাকিস্তানপন্থী জামায়াতের চেয়ে বেশি’ ডা. সু্লতান আহমেদ

  • Reporter Name
  • Update Time : 11:48:23 am, Saturday, 24 January 2026
  • 72 Time View

বরগুনা সংবাদদাতা:

বিএনপিতে যত রাজাকার, পাকিস্তানপন্থী আছে জামায়াতে ইসলামীতে তার ১০ ভাগের এক ভাগও নাই বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ। গতকাল শুক্রবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালীতে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. সুলতান আহমদ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য।

সুলতান আহমেদ বলেন, ‘তারেক জিয়াকে আমরা শ্রদ্ধা করি। জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। তিনি সিলেটে প্রথম বক্তৃতায় বলেছেন, জামায়াতে ইসলামী ’৭১ সালে এই করেছে, সেই করেছে। তাঁর এই কথাটা ঠিক হয়নি। আপনাদের দলে যত রাজাকার আছে, আপনাদের দলে যত পাকিস্তানপন্থী লোক আছে, জামায়াতে ইসলামীতে তার ১০ ভাগের এক ভাগও নাই।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের যখন বসার জায়গা ছিল না, স্ট্যান্ডিং কমিটির বৈঠকও আমার বাসায় হতো। ফখরুল সাহেব দুইবার সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য আমার বাসায় এসেছেন। কাজেই ভুল কইরেন না। আজকে আপনারা ভুল কথা বলতেছেন।’

জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, ‘এই পাথরঘাটার মানুষ জানেন আপনারা, আমি নাম বলতে চাই না, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। কারা বরগুনা জেলার সবচেয়ে বেশি পাকিস্তানপন্থী ছিল? পাথরঘাটার মানুষ, রাগ কইরেন না। পাথরঘাটার মানুষ সবচেয়ে বেশি ছিল। বুড়া (বৃদ্ধ) মানুষ যাঁরা আছেন তারা জানেন। বেতাগী, বরগুনা, বামনার মানুষের চেয়েও পাথরঘাটার মানুষ পাকিস্তানের পক্ষে বেশি। ভুল-শুদ্ধ সেই ব্যাখ্যায় আমি যাব না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

‘বিএনপিতে রাজাকার, পাকিস্তানপন্থী জামায়াতের চেয়ে বেশি’ ডা. সু্লতান আহমেদ

Update Time : 11:48:23 am, Saturday, 24 January 2026