Monday, 26 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে

somoysanjog.com

বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
26 October 2026
সর্বশেষভারী বৃষ্টিপাত, ভূমিধ্বস ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা

সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন

গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে বিবাদীগণ একাধিক চাঁদাবাজীর মামলায় জড়িয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলার বাদী মো. জামিল মিয়া শনিবার সকালে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন যাবত পৌরসভার ৯নং ওয়ার্ডের আলুটারি মহল্লার মো. জামিল মিয়ার সাথে ভাগি শরি মোছা. ছাবিরন বেগম, মো. আব্দুল গফুর মিয়া ও মো. আল-আমিন মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের অন্তত পাঁচটি মামলা আদালতে চলামান রয়েছে।

এক পর্যায় গত এক মাস হতে প্রতিপক্ষ জামিল মিয়াকে মামলা তুলে নেয়ার জন্য প্রকাশে এবং লোকের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেই সাথে জামিল মিয়ার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজীর মামলা করে তাকে হয়রানি করে আসছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিল মিয়া এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি এসব হয়রানি মুলক মামলা এবং হত্যার হুমকি থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা কমনা করেন।

জামিল মিয়া বলেন, তার দাদা ১৯৪৬ সালে ১৩৭৭২ নম্বর কবুলিয়ত মুলে ১০৭ শতক জমির হকদার হয়ে তাহা ভোগদখল করিতে থাকেন। বিবাদীগণ একটি মিথ্যা মামলা সৃজন করে একতরফা ডিগ্রী নিয়ে এসে কিছু জমি জবর দখল করে নিয়েছে। ওই ডিগ্রীর বিরুদ্ধে আপিল চলমান রয়েছে। চাঁদাবাজীর একটি মামলা পিআইবিতে এবং একটি মামলা থানা পুলিশের নিকট তদান্তাধীন রয়েছে।

এ নিয়ে প্রতিপক্ষ আব্দুল গফুর মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কোর্টের ডিগ্রী এবং বৈধ কাগজপত্রের আলোকে তিনি জমি ভোগ করে আসছেন। চাঁদা চাওয়ার বিষয়টি সঠিক সে কারনে চাদাবাজীর মামলা করা হয়েছে। প্রাণনাশের হুমকির বিষয়টি মিথ্যা।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *