Dhaka 2:37 pm, Friday, 17 April 2026
[gtranslate]

নীলফামারীতে তেল মজুত করে বিক্রি করায় জরিমানা

  • Reporter Name
  • Update Time : 06:59:55 pm, Tuesday, 24 March 2026
  • 105 Time View

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল ও অকটেন মজুত করে বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া গাড়াগ্রাম ইউনিয়নের ডিসির মোর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ডিসির মোড় এলাকার ব্যবসায়ী সেলিম রেজা জ্বালানি তেল পেট্রোল ও অকটেন মজুত করে সরকার নির্ধারিত দামের চেয়েও চড়া দামে বিক্রি করে আসছেন। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলার বিভিন্ন তেল পাম্পে তেল মজুত পরীক্ষা করা হয় এবং ক্রেতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, আজকে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুত করার দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়৷ এছাড়াও বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। মজুত করা তেল ক্রেতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নীলফামারীতে তেল মজুত করে বিক্রি করায় জরিমানা

Update Time : 06:59:55 pm, Tuesday, 24 March 2026