Monday, 26 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে

somoysanjog.com

বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
26 October 2026
সর্বশেষভারী বৃষ্টিপাত, ভূমিধ্বস ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা

ইসলামের পথে রাখা বাক্সই বিজয়ী হবে ইনশাল্লাহ- মুফতি রেজাউল করিম

রংপুর সংবাদদাতা :

জামায়াত সহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগোচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের কিছু না বলে জামায়াত অন্যান্য দলকে যুক্ত করলো। জোটের নেতৃত্ব জামায়াত নিজেদের হাতে নিলো। সেই নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল। আমাদের একটা বড় আশা আকাঙ্ক্ষা ছিল ইসলামের পক্ষে একটা বড় উত্থান হবে। সেই আশা অন্ধকারে পরিণত হয়েছে, এমনটা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনি জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জামায়াত ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় না, তখনই বাধ্য হয়ে আমরা সেখান থেকে সরে এসে আমরা জাতির সামনে যে কথা দিয়েছিলাম। সেই কথা মতো হাতপাখা প্রতীকে আমরা ইসলামের একটি বাক্স জাতির সামনে রেখেছি। আশা করি ইসলামের পথে রাখা বাক্সই বিজয়ী হবে ইনশাল্লাহ। যারা মানবতার মুক্তি চায়, যারা ইসলাম কায়েম করতে চায়, বিশেষ করে আলেম ওলামা হাত পাখার সঙ্গে আছে। তারা হাতপাখা কে বিজয়ী করতে মুখিয়ে আছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আমরা নির্বাচন নিয়ে অনেকটা শঙ্কিত ও হতাশ, অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এমন একটি নির্বাচন উপহার দেওয়ার কথা ছিল, যে নির্বাচন মানুষ স্মরণ করবে। সেই কথাটা স্মরণ করা নিয়ে বলছি, আপনারা এমন পরিবেশ তৈরি করবেন। আমরা এখনই লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় সহিংসতা চলছে। আগ্রাসী ভূমিকা নিয়ে যে অবস্থান নিয়েছে। ভোলায় আমাদের নারী কর্মীদের ওপর যে আচরণ করছে, এটা অত্যন্ত দুঃখজনক। এখন পরিবেশ ঠিক না করলে, সামনের পরিবেশের জন্য দায় আপনাদের মাথায় নিতে হবে।

উল্লেখ্য যে, নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি সৈয়দ রেজাউল করীম। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *