Dhaka 2:54 pm, Friday, 17 April 2026
[gtranslate]

পটুয়াখালী জেলা প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করলেন স্নেহাংশু সরকার কুট্টি

  • Reporter Name
  • Update Time : 07:35:31 pm, Monday, 16 March 2026
  • 66 Time View

পটুয়াখালী সংবাদদাতা:

পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে স্নেহাংশু সরকার কুট্টি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় জেলা প্রশাসক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রশাসনিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সোহেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সন্ধ্যা ছয়টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্নেহাংশু সরকার কুট্টিকে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পটুয়াখালী জেলা প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করলেন স্নেহাংশু সরকার কুট্টি

Update Time : 07:35:31 pm, Monday, 16 March 2026