বরগুনা সংবাদদাতা:
বরগুনা-১ আসনের ৬৬টি কেন্দ্রের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. অলিউল্লাহ ‘হাতপাখা’ প্রতীকে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ‘ধানের শীষ’ প্রতীকে পিছিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৬৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল জানা গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী: ১. মাওলানা মো. অলিউল্লাহ (হাতপাখা) প্রতীকে ৫০ হাজার ১১৪ ভোট এবং ২. মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ) প্রতীকে ৪৭ হাজার ২৪০ ভোট।
আসনটিতে হাতপাখার প্রার্থী ২ হাজার ৮৭৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর আগে ২২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে থাকলেও ৬৬ কেন্দ্রের ফলাফলে হাতপাখা তাকে ছাড়িয়ে যায়।
Reporter Name 





















